সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অব্যাহত তুষার পাতে বিপর্যস্ত জাপানের যোগাযোগ ব্যবস্থা

অনলাইন ডেস্ক :

অব্যাহত তুষার পাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের যোগাযোগ ব্যবস্থা। দেশটির মধ্যাঞ্চলে ৩ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বেশ কিছু অঞ্চলে রেকর্ড তুষারপাত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে তুষারপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারি তুষারপাতে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশজুড়ে একদিনে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিপর্যয় দেখা দিয়েছে সড়ক ও রেলপথে। জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (আনা) রবি গত রোববার বিকাল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেছেন, এতে ৫ হাজার ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। জাপান এয়ারলাইনসের (জাল) এক প্রতিনিধি জানিয়েছেন, ভারি তুষারপাতের কারণে সংস্থাটি বিকাল ৪টা পর্যন্ত সংস্থাটির ৪৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। যার প্রভাব পড়েছে ২ হাজার ৪৬০ জন যাত্রীর ওপর। এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আবহেও বিশ্বের বহু দেশে জারি রয়েছে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে উৎসব ও ভ্রমণের মৌসুমেও বিশ্বজুড়ে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট।