সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

উইকেট পেয়ে ‘রোনালদো’ হয়ে গেলেন সিরাজ

অনলাইন ডেস্ক :

দারুণ ছন্দে আছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ পেসারকে বসিয়ে রেখে তাঁকে নিয়ে নেমেছিলেন বিরাট কোহলিরা। টেস্টের তৃতীয় দিন সিরাজ দক্ষিণ আফ্রিকার রাসি ভান ডার ডুসেনের উইকেট নেন সিরাজ। এরপর ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো উদযাপনে মাতেন তিনি। গোল করার পর ‘সিআরসেভেনের’ ট্রেডমার্ক উদযাপন সবারই জানা। দৌড়ে এসে শূন্যে লাফিয়ে উঠে মাটিতে নামার পর দু’পাশে হাত ছড়িয়ে দেওয়া। ফুটবল মাঠে এই ছবি দেখে অভ্যস্ত সবাই। এবার সেটাই দেখা গেল সেঞ্চুরিয়ানের ক্রিকেট মাঠে। সিরাজ সেটাই করলেন টেস্টের তৃতীয় দিনে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুতই। উল্লেখ্য, তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট তোলে নেয় ভারত। ১৯৭ রানে শেষ প্রোটিয়াদের ইনিংস। ভারতীয় বোলারদের দাপটে টিকতেই পারেননি ডিন এলগাররা। দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে রয়েছে ভারত।