সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গুগল আর্থে ধরা পড়ল আন্টার্কটিকায় ভেঙে পড়া ইউএফও’র ছবি!

অনলাইন ডেস্ক :

ভিন্গ্রহের প্রাণী আছে না নেই, এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। ভিন্গ্রহীদের নিয়ে নানা ছবিও হয়ে গিয়েছে। কিন্তু আদতে এর অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। তবে মাঝেমধ্যেই খবর শোনা যায়, আকাশে ভেসে বেড়াতে দেখা গিয়েছে অদ্ভুত যান। যেগুলিকে ভিন্গ্রহীদের যান বা ইউএফও বলে দাবি করা হয়েছে। এবার এক গ্রাহক গুগল আর্থ ঘাঁটতে ঘাঁটতে সন্ধান পেলেন আন্টার্কটিকায় বিশালাকায় চাকতির মতো এক বস্তুর। স্কট সি ওয়ারিং নামের স্বঘোষিত ইউএফও বিশেষজ্ঞের দাবি বরফের বুকে ভাসমান ওই গোল চাকতিটি নাকি ভিন্গ্রহের প্রাণীদের। সেটি বরফের উপর আছড়ে পড়েছে। এর পর ওয়ারিং দাবি করেছেন, এর থেকেই প্রমাণিত যে ভিন্গ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে আসে। ওয়ারিং বলেন, “আমার এই ভিডিওটি শেয়ার করার পর আশা করছি অনেক দেশই ইউএফওটি উদ্ধারের জন্য যাবে। আন্টার্কটিকাকে কি ভিন্গ্রহীরা নিজেদের যান লুকনোর জায়গা হিসেবে বেছে নিল? এই ছবিই প্রমাণ করছে যে ভিন্গ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে যাতায়াত করে।” যদিও ওয়ারিংয়ের এসব দাবিকে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা।