সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘আমাদের ভোট দিন, ৭০ টাকায় মদ পাবেন’

অনলাইন ডেস্ক :

সুরাপ্রেমীদের জন্য খুশির খবর দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি সোমু বীররাজু। মাত্র ৭০ টাকার বিনিময়ে মদ দেওয়ার কথা ঘোষণা দেন তিনি। গত মঙ্গলবার বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত এক সভায় জনসাধারণের উদ্দেশ্যে তিনি এ ঘোষণা দেন। সোমু বীররাজু বলেন, ‘ভারতীয় জনতা পার্টিকে এক কোটি ভোট দিন। আমরা মাত্র ৭০ টাকায় মদ সরবরাহ করব। আমাদের যদি আরও রাজস্ব অবশিষ্ট থাকে, তা হলে মাত্র ৫০ টাকায় মদ বিক্রি করা হবে।’ তিনি রাজ্যের ক্ষমতাসীন ওয়াই আর এস কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ এনে আরও বলেন, রাজ্য সরকার আমজনতার কাছে উচ্চ মূল্যে নিম্নমানের মদ বিক্রি করছে। উল্লেখ্য, ২০২৪ সালে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। কিন্তু এখন থেকেই প্রচার শুরু করেছে বিজেপি। এরই ফলশ্রুতি গত মঙ্গলবারের ওই ঘোষণা। বিজেপি নেতা সোমু বীররাজু বলেন, রাজ্যবাসীকে মাসে ১২ হাজার টাকা খরচ করতে হচ্ছে মদ কেনার জন্য। রাজ্যের শাসক দলের বহু নেতাই বেনামে মদের কারখানা চালান। ওসব কারখানা থেকে সস্তায় মদ কেনে সরকার। তারপর তা বিক্রি করে দেয় চড়া দামে। বীররাজু অভিযোগ করে বলেন, নকল ব্র্যান্ডের মদ বেশি দামে বিক্রি হলেও আসল ও পরিচিত ব্র্যান্ড রাজ্যে অমিল। অন্ধ্রপ্রদেশে মদের ক্রেতা ১ কোটি। যদি ওই ১ কোটি মানুষ ভোট দেন, তাহলেই মদপানের জন্য সুদিন এনে দেব।