সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

প্যারিসে বাড়ির বাইরে ফের বাধ্যতামূলক করা হলো মাস্ক পরিধান

ফাইল ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে এ সপ্তাহে বাসা-বাড়ির বাইরে মাস্ক পরিধান আবারো বাধ্যতামূলক করা হয়েছে। মহামারি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিস্তার ঠেকানোর লক্ষ্যে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। বুধবার ফরাসি পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্যারিস পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রাইভেট গাড়ির ভিতরে থাকা ব্যক্তি, সাইকেল আরোহী, স্কুটারের মতো দুই চাকাবিশিষ্ট পরিবহনে থাকা ব্যক্তি ও খেলোয়াড়রা ছাড়া সকলের ক্ষেত্রে শুক্রবার থেকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।
বুধবার প্রাত্যহিক হিসাবে করোনা ভাইরাসে সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন দেশটিতে মোট দুই লাখ আট হাজার জন এ ভাইরাসে আক্রান্ত হয়। এদিকে বড়দিনের পর থেকেই অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভির ভেলান বলেন, ‘ধামি অমিক্রন ভ্যারিয়েন্টকে কেবলমাত্র একটি ঢেউ হিসেবে অভিহিত করবো না, আমি এটিকে একটি জলোচ্ছ্বাস হিসেবে অভিহিত করবো।’
বর্তমান পরিস্থিতিতে সরকার নাইটক্লাব বন্ধ রাখার মেয়াদ বাড়ানোসহ নতুন করে বিভিন্ন বিধিনিষেধের ঘোষণা দিয়েছে ।
নেদারল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে কঠোর লকডাউন আরোপ করা হলেও ফ্রান্স তা থেকে দূরে রয়েছে।