সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসনের বুস্টার ডোজ

অনলাইন ডেস্ক :

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ এ ভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিরুদ্ধে কার্যকর। দক্ষিণ আফ্রিকায় চালানো একটি গবেষণার উল্লেখ করে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সরকার এ-সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেছে। গত ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালানো হয়েছে। প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, এক ডোজের টিকা জনসনের বুস্টার ডোজ অমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর। খবর বার্তা সংস্থা এএফপির। এজন্য দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল জনসনের টিকা নেওয়া ৬৯ হাজার স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এই টিকার বুস্টার ডোজও দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কর্মীদের। এরপর তাদের সঙ্গে যারা টিকা নেননি এমন ব্যক্তিদের তুলনা করা হয়েছে। যদিও এর আগে জনসনের টিকা নিয়ে বেশকিছু ঝুঁকির কথা জানিয়েছিলো বিশেষজ্ঞরা। এই টিকা নেওয়ার পর জটিলতা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রে এটি প্রদান বন্ধ করা হয়। পরে ইউরোপের দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেয়।