সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অতিরিক্ত মদপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

অতিরিক্ত মদ্যপানের কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসরুর মুহিত বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রবিবার রাত সোয়া ৮টায় মাসরুর মুহিতকে রাজশাহী মেডিকেল কলেজের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি থাকা অবস্থায় সোমবার রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগের অধ্যাপক রুকনুজ্জামান বলেন, আমাদের বিভাগের একজন শিক্ষার্থী মারা গেছেন। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি