সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: কাজাখস্তানে ১২ পুলিশসহ কয়েক ডজন বিক্ষোভকারী নিহত

অনলাইন ডেস্ক :

কাজাখস্তানে সরকারি ভবনে অগ্নিকাণ্ড ও বিক্ষোভের ঘটনায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১২ পুলিশ কর্মকর্তা মারা গেছেন।

দেশটিতে নতুন বছরের শুরুতে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণ বাড়ানো হয়। এ ঘটনায় বিক্ষোভ চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

পুলিশের মুখপাত্র সালতানাত আজিরবেক রাষ্ট্রীয় নিউজ চ্যানেল খবর-২৪ কে বলেছেন, বুধবারের ঘটনায় ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত এবং ৩৫৩ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যদিও ইন্টারনেট ভিডিও এবং স্বাধীন মিডিয়ার কিছু ফুটেজ দেখে পরিস্থিতির পরিষ্কার চিত্র পাওয়া কঠিন, তবে ভিডিও ফুটেজে রাস্তায় বিক্ষোভ ও আলমাটিতে রাষ্ট্রপতির বাসভবনসহ ভবনগুলোর ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে।