সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নিউইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে নয়জন শিশুসহ অন্তত ১৯ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। গত তিন দশকের মধ্যে ভবনে আগুন লাগার এই ঘটনাকে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, দমকলকর্মীরা প্রতিটি ফ্লোরে আহতদের খুঁজে পেয়েছেন, তাদের মধ্যে অনেকেই কার্ডিয়াক এবং রেসপিরেটরি অ্যারেস্টে রয়েছেন। ধোঁয়ার কারণে কেউ কেউ নিরাপদ জায়গায় যেতে পারেননি বলে জানান তিনি।

তিনি জানান, ১৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকলকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ১৯ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়।