সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জেমস ওয়েব টেলিস্কোপের মহাকাশে সফল স্থাপন

অনলাইন ডেস্ক :

মহাবিশ্বের অজানা তথ্য জানতে মহাকাশে সফলভাবে জেমস ওয়েব টেলিস্কোপ স্থাপন হয়েছে। যাত্রার ১৪ দিন পর শনিবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্রটি সফলভাবে স্থাপন করাতে পেরেছেন বিজ্ঞানীরা। এক টুইটে নাসা জানায়, টেলিস্কোপটির চূড়ান্ত ডানা মোতায়েন করা হলো। খবর এনডিটিভির। নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক থমাস জুরবুচেন এক বিবৃতিতে বলেন, নাসার সফল কাজগুলোর উদাহরণ হলো, জেমস ওয়েব। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। এ এক অসাধারণ মাইল ফলক। আপনাদের জানাতে চাই, আমরা টেলিস্কোপটি তার কক্ষপথে স্থাপন করতে সফল হয়েছি। দলটির জন্য আমি খুব গর্বিত। জানা গেছে, বিশাল আকৃতির এই টেলিস্কোপের পেছনে স্বর্ণের প্রলেপ লাগানো রয়েছে। নাসার নির্মিত এযাবৎকালের সবচেয়ে বড় টেলিস্কোপ এটি। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে মহাকাশবিজ্ঞানীরা মহাশূন্যের অনেক গভীর পর্যন্ত দেখতে পাবেন।