সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রুশ সেনারা কবে যাবেন, জানালেন কাজাখ প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

আগামী দুদিনের মধ্যেই কাজাখস্তানে মোতায়েন রুশ নেতৃত্বাধীন বাহিনীর সেনারা চলে যেতে শুরু করবে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ মঙ্গলবার (১১ জানুয়ারী) এসব কথা বলেছেন। খবর এএফপির। সম্প্রতি কাজাখস্তানে জ্বালানির মূল্য দ্বিগুণ করে সরকার। এর প্রতিবাদে দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ রুশ নেতৃত্বাধীন জোট সেনাদের সহযোগিতা চান। এরপরই রাশিয়ার নেতৃত্বে প্রায় আড়াই হাজার সেনা কাজাখস্তানে পাঠানো হয়। তোকায়েভ বলেন, সহিংস বিক্ষোভ ঠেকাতে আসা এসব সেনা প্রত্যাহারে ১০ দিনের বেশি সময় লাগবে না। গত সপ্তাহে ওই বিক্ষোভ শুরুর পর সরকারবিরোধী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেড় শতাধিক মানুষ নিহত হন।