সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফের স্বর্ণের দাম বাড়ল বিশ্ববাজারে

অনলাইন ডেস্ক :

এক সপ্তাহ কিছুটা কমার পর বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপা ও প্লাটিনামের দামও। দ্য ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, স্বর্ণের দাম গত এক সপ্তাহে বেড়েছে ১ দশমিক ২১ শতাংশ। রুপার দাম বেড়েছে ২ দশমিক ৯২ শতাংশ এবং প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৫৬ শতাংশ। এই দাম বাড়ার আগে বিশ্ববাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দাম কিছুটা কমেছিল। গত সপ্তাহের আগের সপ্তাহে স্বর্ণের দাম কমে ১ দশমিক ৭৬ শতাংশ। রুপার দাম কমে ৩ দশমিক ৯২ শতাংশ। প্লাটিনামের দাম কমে দশমিক ৭৩ শতাংশ। অবশ্য তার আগে টানা তিন সপ্তাহ স্বর্ণের দাম বাড়ে। জানা যায়, গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ দশমিক ৮০ ডলার বা দশমিক ২৬ শতাংশ। এরপরও সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ বা ২১ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮১৭ দশমিক ২৯ ডলার। আগের সপ্তাহের স্বর্ণের দাম কমে ৩১ দশমিক ৬১ ডলার। তার আগের তিন সপ্তাহ টানা দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে উঠে আসে। অবশ্য টানা তিন সপ্তাহ দাম বাড়ার আগে বিশ্ববাজারে স্বর্ণের টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।