সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

করোনাকালে শীর্ষ ১০ ধনীর সম্পদ দ্বিগুণ হয়েছে

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, করোনাভাইরাসের মহামারিকালে বিশ্বে শীর্ষ ১০ ধনীর সম্পদ দ্বিগুণ হয়েছে। এর বিপরীতে দারিদ্র্য ও অসমতা বেড়েছে। সোমবার (১৭ জানুয়ারী) এ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের নিয়ে ছোট আকারের একটি সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে অক্সফাম। অক্সফামের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এই ধনীদের ৭০ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ বেড়ে দেড় ট্রিলিয়ন হয়েছে। প্রতিদিন তাদের সম্পদ বেড়েছে ১৩০ কোটি মার্কিন ডলার। মহামারিকালে যে পরিমাণ সম্পদ ধনীদের বেড়েছে, গত ১৪ বছরে সেই পরিমাণ সম্পদ বাড়েনি। যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়ীকি যে সম্পদশালী মানুষের তালিকা করেছে, সেই অনুসারে এ প্রতিবেদন দেওয়া হয়েছে। ফোর্বসের হিসাবে শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন টেসলা ও স্পেসেক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ফেসবুকের মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমার, ওরাকলের সাবেক প্রধান নির্বাহী ল্যারি এলিসন, মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট, ফ্রান্সের ফ্যাশন জায়ান্ট এলভিএমএইচের প্রধান বার্নার্ড আর্নল্ট।