সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘১২-১৮ বছর বয়সী ৬৪ ভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে’

ফাইল ছবি

দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৬৪ শতাংশ শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে সংসদে তিনি এ তথ্য জানান।

উপমন্ত্রী জানান, দেশে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২। তাদের মধ্যে রবিবার পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।

মহিবুল দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষককে তারা টিকা দিতে পেরেছেন। এক্ষেত্রে প্রায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ৯০ শতাংশ শিক্ষার্থীকে টিকা দেয়া সম্ভব হয়েছে।

—-ইউএনবি