সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

চীনের মহাকাশ স্টেশনে এবার তিন নভোচারী

অনলাইন ডেস্ক :

তিন নভোচারী নিয়ে সফলভাবে শেনঝু-১২ উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে লং মার্চ-২এফ নামের রকেটের মাধ্যমে যাত্রা শুরু করে। চীনের গবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লাউঞ্জ সেন্টার থেকে রকেটটি যাত্রা শুরু করে।

ঐতিহাসিক এই অভিযানে অংশ নেয়া তিন নভোচারী হলেন নিয়ে হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫)। তারা পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার ওপরে তিয়ানহে মডিউলে তিন মাস অবস্থান করবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নভোচারী হিসেবে মহাকাশে দীর্ঘতম সময় অতিবাহিত করার রেকর্ড গড়তে এই ঐতিহাসিক যাত্রা। নভোচারীরা স্পেস স্টেশনের নির্মাণ এগিয়ে নিতে কাজ করবেন।

তিন মাস অবস্থানকালে দুই নভোচারী দুবার লম্বা সময়ের জন্য মহাকাশ পরিব্রাজন করবেন। এই মিশনটি ফেরার পর গ্রহটিতে তিন সদস্যের আরেকটি ক্রু টিম পাঠাবে চীন। সেই সঙ্গে সেখানে দুটি ল্যাবরেটরি মডিউলও পাঠানো হবে।