সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

স্পেনে নিজের মাকে হত্যা করে মরদেহ ‘ভক্ষণ’

অনলাইন ডেস্ক :

নিজের মাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাওয়ার অভিযোগে স্পেনের আলবার্তো সানচেজ গোমেজ (২৮) নামে এক যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর বিবিসির।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে স্পেনের পূর্ব মাদ্রিদে এ ঘটনা ঘটেছিল।

ওই সময় গোমেজকে আটকের পর তার মায়ের মরদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বাড়ির পাশ থেকে কিছু প্লাস্টিকের পাত্র থেকে উদ্ধার করা হয়।

সে সময় গোমেজ মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বলে দাবি করলেও আদালত তা প্রত্যাখ্যান করে।

হত্যার দায়ে আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন এবং মরদেহ খাওয়ার অভিযোগে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেন।

এছাড়া এই অপরাধের জন্য আদালত গোমেজের ভাইকে ৬০ হাজার ইউরো দিতে আদেশ দেন।

স্পেনের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, গোমেজ তার মাকে হত্যার পর দুই সপ্তাহ ধরে সেই মরদেহের কিছু অংশ খেয়েছিলেন। এছাড়া সেই মরদেহ তার কুকুরকেও খাওয়াতেন।