সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করলো কেজরিওয়ালের দল

অনলাইন ডেস্ক :

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ভগওয়ান্ত মানকে বেছে নিয়েছে। টেলিফোন ভোটের ফলাফল প্রকাশ করে এই ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের জানান, ফোন এবং হোয়াটসঅ্যাপে দেওয়া ভোটের ৯৩ শতাংশ পেয়েছেন সাংরুর আসন থেকে দুইবার নির্বাচিত এমপি ভগওয়ান্ত মান। এএপি জানিয়েছে, ২১ লাখ মানুষ এই ভোটে অংশ নিয়েছেন। কেজরিওয়াল জানান, প্রায় তিন শতাংশ টেলি ভোটার কংগ্রেস নেতা নভোজিৎ সিং সিধুর নাম জানিয়েছে। কেউ কেউ কেজরিওয়ালকেই প্রার্থী চেয়েছে। তবে এই ভোটগুলো অযোগ্য বিবেচনা করা হয়েছে। কেজরিওয়াল বলেন, ‘এটা স্পষ্ট যে এএপি পাঞ্জাবের নির্বাচনে জিতবে। যে উপায়ে মুখ্যমন্ত্রীর প্রার্থী বাছাই করা হয়েছে, তাতে তিনি পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।’ আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর ফলাফল ঘোষণা করা হবে ১০ মার্চ। এই নির্বাচনে প্রথম দল হিসেবে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করলো এএপি। সূত্র: এনডিটিভি