সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস

নিজস্ব প্রতিবেদক:

চ্যাম্পিয়ন অধিনায়ককেই বেছে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও দলটির নেতৃত্বে থাকছেন ইমরুল কায়েস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৯ সালের বিপিএলে ইমরুল কায়েসের নেতৃত্বেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ঢাকা ডায়মাইটসকে হারিয়ে শিরোপা জেতে তারা। ২০১৯ বিপিএলে অবশ্য শুরুতেই অধিনায়ক ছিলেন না ইমরুল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ শুরুর ম্যাচগুলোতে টস করতে নেমেছিলেন। তবে ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে স্মিথ দেশে ফিরে যাওয়ায় নেতৃত্বের গুরুদায়িত্ব বর্তায় ইমরুলের কাঁধে। তার নেতৃত্বে খেলেন তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটার। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নেই পঞ্চপান্ডবের কেউই। তবে আছে ফাফ ডু প্লেসিস, সুনিল নারিন, মঈন আলির মতো বড় বড় নাম। কিন্তু আগে থেকেই দেশি কোনো ক্রিকেটারকে অধিনায়ক করার ঘোষণা দিয়ে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘোষণামতোই ইমরুলকে দায়িত্ব বুঝিয়ে দিলো তারা। আগামী ২২ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড
ইমরুল কায়েস (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সুনিল নারিন, মঈন আলি, ফাফ ডু প্লেসিস, লিটন দাস, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, ক্যামেরুন ডেলপোর্ট, ওশান থমাস, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মাহেদি হাসান।