সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শাবিপ্রবিতে অনশনরত ১২ শিক্ষার্থী হাসপাতালে, মধ্যরাতে মশাল মিছিল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, বৃহস্পতিবার মধ্যরাতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল করেন এবং উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে অনশন চালিয়ে যাওয়ায় অনশনরত শিক্ষার্থীদের অনেকে জ্বরে আক্রান্ত হয়েছে। অনেকের রক্তচাপ কমে শারিরীক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। অসুস্থ্ হয়ে পড়ায় ইতোমধ্যে নয়জনের শরীরে স্যালাইন দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে বুধবার দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। পদত্যাগ না করায় ওই দিন দুপুরের পর উপাচার্যের বাসভবনের সামনে অনশন শুরু করেন ২৪ জন ছাত্রছাত্রী।

দাবি আদায়ে শিক্ষার্থীদের একাংশ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রাখেন। এরমধ্যে অসুস্থ হয়ে পড়ায় ১২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর বাইরে একজন অনশনকারী ছাত্রের পরিবারের এক সদস্য হৃদরোগে আক্রান্ত হওয়ায় শুক্রবার ভোরে তিনি নিজের বাড়িতে গেছেন।

—ইউএনবি