সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

করোনা সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত পরীক্ষার সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে করোনা নিয়ন্ত্রণে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে দেশের সার্বিক কার্যক্রম এবং জনগণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার সকালে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

–ইউএনবি