সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শাবিপ্রবিতে কাফনের কাপড় পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের মৌন মিছিল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার আন্দোলনের দশম দিনে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় এলাকায় এই মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে চেতনা ৭১ প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। মৌন মিছিলে প্রতীকী লাশ হিসেবে এক আন্দোলনকারী শিক্ষার্থীকে দেখা যায়।

এদিকে শাবিপ্রবির সার্বিক অবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। শিক্ষকদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদেন ডিন ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল।

শিক্ষক প্রতিনিধি চলমান সংকট নিরসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে উপাচার্যের বাসভবনের সামনে অনশনকারী ২৪ জন ছাত্রছাত্রীর ১৭ জনকে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী নেতারা।

—-ইউএনবি