সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তুরস্কের সাংবাদিক সাদাফ কাবাস কারাগারে

অনলাইন ডেস্ক :

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে নিয়ে কটূক্তির অভিযোগে তুরস্কের সাংবাদিক সাদাফ কাবাসকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। ইস্তাম্বুল থেকে গত শনিবার মধ্যরাতের পর সাদাফ কাবাসকে গ্রেপ্তার করা হয়। তবে বিচার শুরু হওয়ার আগেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। খবর বিবিসির। সাংবাদিক কাবাসের বিরুদ্ধে অভিযোগ, তুরস্কের সরকার বিরোধী একটি টেলিভিশন চ্যানেলের লাইভে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট এরদোয়ানকে উদ্দেশ্য করে তিনি একটি কটুক্তিমূলক প্রবাদ বলেছেন। তবে কাবাস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষীসাব্যস্ত হলে কাবাসের এক থেকে চার বছরের কারাদ- হতে পারে। টেলি ওয়ান চ্যানেলকে কাবাস বলেছিলেন, ‘খুব জনপ্রিয় প্রবাদে বলা হয়েছে মুকুট পরা মাথা বুদ্ধিমান হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা সত্য নয়। একটি ষাঁড় রাজপ্রাসাদে প্রবেশ করলেই সে রাজা হয়ে যায় না, বরং রাজপ্রসাদটি গোয়ালঘরে পরিণত হয়।’পরে টুইটারেও তিনি একই প্রবাদ পোস্ট করেন।