সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’ উপাধি প্রত্যাখ্যান বুদ্ধদেব

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই (এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’ উপাধি প্রত্যাখ্যান করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি নিজেই এ কথা জানান।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। আমাকে যদি পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’ সিপিআই (এম) এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত বুদ্ধদেব ভট্টাচার্য তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের কাজ জনগণের জন্য, পুরস্কারের জন্য নয়। গত মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ্ম পুরস্কারে মনোনীত হওয়া ১২৮ জনের তালিকা প্রকাশ করে। বুদ্ধদেবকে ঐ সম্মান দেওয়া হচ্ছিল ‘সামাজিক ক্ষেত্রে তার অবদান’-এর স্বীকৃতি হিসেবে।