সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৩৬ কোটি ২৯ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ৪৫ হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৩৬ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৫৬৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনা থেকে বিশ্বে মোট সুস্থ হয়েছে ২৮ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ১৮৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৪০৩ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৯৮ হাজার ৬৮০ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৪ হাজার ৫০৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩১৯ জন এবং এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৭০২ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩ লাখ ৬৯ হাজার ৫৮৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৯১ হাজার ৭২৯ জনে।