সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইউক্রেনে ন্যাশনাল গার্ড সদস্যের গুলিতে নিহত ৫

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের এক সদস্য একটি সেনা কারখানায় অতর্কিত গুলি চালিয়েছে। এতে পাঁচ জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দিনিপ্রোর পিভডেনম্যাশ ক্ষেপণাস্ত্র কারখানা থেকে ডিউটি শুরুর আগে গার্ডদের অস্ত্র দেওয়ার সময় এই গুলির ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান। বিবৃতিতে বলা হয়, কালাশনিকভ বন্দুক দিয়ে গুলি চালিয়ে ন্যাশনাল গার্ডের ওই সদস্য তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। তার জন্ম ২০০১ সালে। বর্তমানে তাকে ধরতে অভিযান চলছে। ওই কারখানায় প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষামূলক উপাদান উৎপাদন করা হয়।