সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গেস্টরুমে নির্যাতন বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষার্থীদের আয়োজনে এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের গেস্টরুমে আখতারুল ইসলাম নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে নির্যাতনের বিচারের দাবি জানান।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র হাসান এনাম বলেন, ‘গেস্টরুমে প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থীরা সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা লাঞ্ছনা, অপমান ও হয়রানির শিকার হন। এ সংস্কৃতির অবসান ঘটাতে হবে।’
দর্শন বিভাগের ছাত্রী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘আমাদের সহপাঠী আখতারকে যারা নির্যাতন করেছে তাদের ছাত্রত্ব বাতিল করা হোক। আমরা চাই প্রশাসন গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন বন্ধে যেন ব্যবস্থা নেয়।’

—-ইউএনবি