সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মৌসুমী ঝড়ের আঘাতে আফ্রিকায় নিহত বেড়ে ৭০

অনলাইন ডেস্ক :

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় তিনটি দেশে মৌসুমী ঝড়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। দেশ তিনটি হচ্ছে- মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউই। গত সোমবার এই তিনটি দেশে মৌসুমী ঝড় আনা আঘাত করে। তাৎক্ষণিকভাবে ১২ জন নিহতের কথা জানা গেলেও ২৭ জানুয়ারি সেটি বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে বলে জানা যায়। খবর আল-জাজিরার। ঝড়ের পর বিধ্বস্ত বহু বাড়ি-ঘর ও অবকাঠামো এবং হাজার হাজার বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে উদ্ধারকর্মী ও জরুরি সাহায্যকারী দলগুলো কাজ করে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়াসহ গত সোমবার মাদাগাস্কারে আঘাত হানে ঝড় ‘আনা’।এরপর শক্তিশালী এই ঝড়টি মোজাম্বিক ও মালাউইয়ের ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ের পর এই তিনটি দেশের সরকার এখনও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ বোঝার চেষ্টা করছে। এএফপি বলছে, ঝড় আনার কারণে মাদাগাস্কারে ৪১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যদিকে মোজাম্বিকে ১৮ জন এবং মালাউইয়ে ১১ জনের মৃত্যুর খবর জানা গেছে। এ ছাড়া এই তিনটি দেশে তা-বের পর ঝড়টি দুর্বল হয়ে জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে যায়, তবে সেখানে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ঝড়ের প্রভাবে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই তিনটি দেশেই হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভারী বৃষ্টিতে কিছুকিছু ঘরবাড়ি ভেঙে পড়লে তার নিচে বাসিন্দাদের আটকে পড়ার ঘটনা ঘটে। একই সঙ্গে পানির ¯্রােতে কয়েকটি সেতু ভেঙে যায় এবং গবাদিপশু ডুবে যায় বলে জানা গেছে।