সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

লিবিয়া থেকে ইতালি আসার পথে নিহত ৭ অভিবাসীর পরিচয় শনাক্ত

ফাইল ছবি

গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি আসার পথে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুবরণকারী অভিবাসন প্রত্যাশী সাত বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের দুই সদস্যের প্রতিনিধি দল ইতালি পুলিশের উপস্থিতিতে নিহতদের সঙ্গে থাকা অন্যান্যদের সঙ্গে কথা বলে নিহতদের পরিচয় শনাক্ত করেন।

জিজ্ঞাসাবাদে উদ্ধাকৃতদের দেয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- মাদারীপুর জেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, রতন/ জয় তালুকদার, জেলার ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, জেলার বাপ্পী, সুনামগঞ্জ জেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা আরও জানিয়েছেন, একজন ছাড়া বাকি সকলেরই পরিচিত লোক উদ্ধারকৃতদের মধ্যে আছেন। ইতোমধ্যে নিহতদের পরিবার সংবাদ পেয়েছে।

মৃতদের পরিচয় শনাক্ত করার স্বার্থে পরিবারের সদস্যদের নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালির নিম্নোক্ত ইমেইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে Welfare.rome@gmail.com।

—ইউএনবি