সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিকৃবি শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেছে ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি।
৩০ জানুয়ারি রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক প্রনজিত কুমার দাশ ২০২২ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. এম. এম. মাহবুব আলমকে সমিতির দায়িত্ব হস্তান্তর করেন। এছাড়া নবনির্বাচিত কমিটি ও বিদায়ী কমিটির সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে শিক্ষক সমিতির মাধ্যমে তা প্রতিকার করার প্রত্যয় ব্যক্ত করেন।