সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফুটপাতে প্রাইভেটকার তুলে দিল কিশোর চালক, ৪ নারী নিহত

অনলাইন ডেস্ক :

ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে প্রাইভেটকার ফুটপাতে তুলে দিয়েছে এক কিশোর চালক। এ ঘটনায় ফুটপাতে বসে থাকা চার নারী নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছেন করিমনগরের পুলিশ কর্মকর্তা ভি সত্যনারায়না। তিনি বলেন, ভারতীয় ফৌজদারি বিধির ৩০৪ নম্বর ধারায় কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত করছে করিমনগরের স্থানীয় পুলিশ। গাড়ির মালিকের সন্ধান চলছে। পুলিশকর্মকর্তা ভি সত্যনারায়না বলেন, ‘গাড়ি চালাচ্ছিল এক কিশোর। তার ড্রাইভিং লাইসেন্স নেই। অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি চালানো হচ্ছিল। আচমকাই তা ফুটপাতে উঠে যায়। সে সময় ফুটপাথে বসেছিলেন চার নারী। সবারই ঘটনাস্থলে মৃত্যু হয়।’