সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

খুব শিগগিরই ডিজিটাল রুপি আনছে ভারত

অনলাইন ডেস্ক :

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই ভারত রুপির ডিজিটাল সংস্করণ চালু করবে। গত মঙ্গলবার বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। এ ছাড়া তিনি ডিজিটাল সম্পদ থেকে আয়ের ওপর ৩০ শতাংশ করের রূপরেখা তৈরি করেছেন। বড় অর্থনীতির দেশ হিসেবে সর্বশেষ ভারত ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা দিল। এশিয়ার দেশ চীন ইতোমধ্যে ডিজিটাল ইউয়ান পরীক্ষামূলক চালু করেছে। খবর বিবিসি অনলাইনের। নির্মলা সীতারমণ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার প্রচলন সমৃদ্ধি ঘটাবে, ডিজিটাল অর্থনীতির জন্য এটি বিশাল অগ্রগতি। আর ডিজিটাল মুদ্রা আরও দক্ষ এবং সস্থা মুদ্রা ব্যবস্থাপনা পদ্ধতির দিকে নিয়ে যাবে। বাজেট বক্তব্যে তিনি আরও বলেন, ডিজিটাল সম্পদ লেনদেনের সম্ভাব্য ঊর্ধ্বমুখিতা এই আর্থিক ব্যবস্থার জন্য একটি নির্দিষ্ট কর ব্যবস্থা প্রণয়ন অপরিহার্য করে তুলেছে। যেখানে ডিজিটাল লেনদেনের লাভ থেকে কর নেওয়া হবে। এই কর ডিজিটাল সম্পদউপহারের ওপরও কার্যকর হবে এবং উপহার গ্রহীতা কর পরিশোধে দায়বদ্ধ থাকবে। অন্য সব লেনদেনের ক্ষেত্রে উৎসে কর নেওয়া হবে।