সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিশ্বে করোনা আক্রান্ত ৩৮ কোটি ৭৫ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৪৭১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৭ লাখ ১০ হাজার ১৯১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৫৯ লাখ ৫৪ হাজার ১৬৭ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৯৬ হাজার ৪৯৬ জন।

বৃহস্পতিবার অফিসিয়াল মনিটরিং অ্যান্ড রেসপন্স সেন্টার জানিয়েছে, রাশিয়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ৫৫ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে, এই নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২২ লাখ ৮৪ হাজার ৫৬৪ জন। এবং মৃত্যু তিন লাখ ৩৩ হাজার ৩৫৭।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৭ জন।