সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ভয়াবহ দাবানলে পুড়ছে মেসির দেশ

অনলাইন ডেস্ক :

ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। এরইমধ্যে পুড়ে গেছে শতাধিক স্থাপনা। প্রচ- বাতাসের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। একই পরিস্থিতি আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ করিয়েন্টসেও। পুড়ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় লাগুনা বিচ শহর। আগুন ছড়িয়ে পড়েছে সমুদ্রতীরবর্তী আশপাশের অঞ্চলগুলোয়ও। এতে শতাধিক একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাওয়াসহ অন্তত কয়েকশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা এড়াতে এরইমধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনীর সদস্যরা। তবে কালো ধোঁয়া ও বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন তারা। ফায়ার সার্ভিস বলছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে তারা। আগুন অনেকটা ছড়িয়েছে। তবে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। বাসিন্দাদের যাতে জানমালের ক্ষতি না হয়, সেদিকে নজর রয়েছে তাদের। এদিকে, আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ করিয়েন্টসেও দাবানলের কারণে অন্তত ৩ লাখ ৩০ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গাছপালা, বাড়িঘর। এমনকি হুমকির মুখে পড়েছে দেশটির জাতীয় পার্কও।প্রাণহানির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন। তবে আবহাওয়া দফতর বলছে, আরও কয়েক দিন এমন পরিস্থিতি বিরাজ থাকতে পারে।