সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এএইচএফ কাপ: ৫০ লাখ টাকা পেল জাতীয় হকি দল

অনলাইন ডেস্ক :

আসন্ন এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্টের জন্য পঞ্চাশ লাখ টাকা স্পন্সরশিপ পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। রোববার দুপুরে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে স্পন্সর কোম্পানি ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’এর সঙ্গে বাংলাদেশ হকি ফেডারশনের চুক্তি সাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের নিকট পঞ্চাশ লাখ টাকার চেক হস্তান্তর করে স্পন্সরশিপ কোম্পানি। চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব:) মোঃ আবু জাফর চৌধুরী এবং হকি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা। আগামী ১-৮ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। ইতোমধ্যে এই টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। রোববার থেকে খেলোয়াড়রা মওলানা হকি স্টেডিয়ামে রিপোর্ট করবেন। আগামীকাল (সোমবার) করোনা টেস্টের পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির অধীনে আবাসিক ক্যাম্প শুরু করবে জাতীয় দল।