সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রবিদাস জয়ন্তীতে নিজেই ঝুনঝুনি বাজালেন মোদী

অনলাইন ডেস্ক :

রবিদাসি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, ধর্মীয় গুরু, কবি-সাধক, সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব রবিদাসের জন্ম জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন তিনি।
প্রার্থনার পাশাপাশি ভক্তদের সঙ্গে ঝুনঝুনি বাজিয়ে কীর্তনেও যোগ দেন মোদী। বুঝিয়ে দেন ছন্দ ছন্দে কীভাবে বাজাতে হবে তা। মোদীর ঝুনঝুনি বাজানোর মুহূর্তটি ধারণ করা হয় ক্যামেরায়। খবর এএনআইয়ের। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুনঝুনি নিজে খানিকক্ষণ বাজান মোদী। তার পর বাকিদের বুঝিয়ে দিলেন কীভাবে ছন্দে ছন্দে তা বাজাতে হয়। এরপরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে। এর আগে সকালে করোল বাগ যাওয়ার আগে মোদী টুইট করে জানান, তার সরকার কীভাবে গুরু রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি যে বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন। প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা ভোটগ্রহণের দিন ধার্য আছে। প্রথমে ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু শিখ গুরু সাধু রবিদাস জয়ন্তী উপলক্ষে তা পিছিয়ে ২০ তারিখ করা হয়।