সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাদ দেয়া হচ্ছে না ঢাবির ‘ঘ’ ইউনিট

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘‘শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা বিবেচনায় নিয়ে আমরা এই বছর ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
‘ঘ’ ইউনিট ভর্তির সময় শিক্ষার্থীদের তাদের বিভাগ পরিবর্তনের একটা সুযোগ দেয়।
ভবিষ্যতে এই ইউনিট বাদ দেয়া হতে পারে কি না জানতে চাইলে অধ্যাপক জিয়া বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, “আমাদের আজকের সভার আলোচ্যসূচির মধ্যে এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটের বিষয়টি ছিল।”

—ইউএনবি