সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

করোনার কারণে সিডনি বাসিন্দাদের শহর ত্যাগে নিষেধাজ্ঞা

সিডনি শহর: ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
অষ্ট্রেলিয়ায় সিডনি বাসিন্দাদের শহর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনার তীব্র সংক্রামক ধরণ ডেল্টা যেন অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে কারণে অষ্ট্রেলিয়ান কর্তৃপক্ষ শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে।
সিডনির বন্ডি বিচ এলাকায় গত সপ্তাহে করোনার গুচছ সংক্রমণ শনাক্তের পর এ পর্যন্ত ৩০ জনেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকিয়ান নতুন এই পদক্ষেপের কথা ঘোষণা করেন, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার মধ্যে সিডনির বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ এবং সীমিত পরিসরে সামাজিক মেলামেশার কথা বলা হয়েছে।
কর্মকর্তারা এসব নিষেধাজ্ঞা মেনে চলতে সিডিনীবাসীর প্রতি আহহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্বে যে ক’টি দেশ সাফল্যের সঙ্গে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে অষ্ট্রেলিয়া তার একটি।
দেশটিতে ৩০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯১০ জন।