সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গুজরাটে সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

১৩ বছর আগে ২০০৮ সালে গুজরাটের সিরিজ বোমা হামলার মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত এই আদেশ দেন।

এটি এখন পর্যন্ত ভারতের যেকোনো আদালতে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ডাদেশের ঘটনা।

২০০৮ সালে এক ঘণ্টার ব্যবধানে ৩১টি বিস্ফোরণে গুজরাটের আহমেদাবাদ শহরে ৫৬জনের মৃত্যু এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছিল।

বাকি আসামিদের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের কেউ ১৪বছর পর প্যারোলের অধিকারী হবে না বলে আদালত স্পষ্ট করে দিয়েছে।

এই মামলায় মোট ৮০ জন আসামিকে বিচারের মুখোমুখি করা হলেও তথ্য প্রমাণের অভাবে মামলায় অন্য ২৮ জনকে খালাস দেয়া হয়।

বিচার চলাকালীন এই হামলার জন্য স্বদেশী সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনকে দায়ী করা হয়।

—-ইউএনবি