সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

হিজাব খুলতে বলায় ইস্তফা দিলেন অধ্যাপিকা

অনলাইন ডেস্ক :

ভারতের কর্ণাটকে কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এক অধ্যাপিকা। জৈন পিইউ নামের একটি কলেজে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। টুমাকুরু এলাকার জৈন পিইউ কলেজের অধ্যাপিকা চাঁদনির দাবি, তিন বছর ধরে চাকরি করছেন তিনি। হিজাব পরেই শিক্ষার্থীদের পড়িয়েছেন। কখনও তাকে কেউ হিজাব খোলার কথা বলেনি। এই প্রথম তাকে এভাবে বাধা দেওয়া হল। তিনি বলেন,‘হঠাৎ করে গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ বললেন, হিজাব অথবা অন্য কোনো ধর্মীয় চিহ্ন থাকে, এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না। কিন্তু গত তিন বছর ধরে তো আমি হিজাব পরেই ক্লাস নিলাম! এই নতুন সিদ্ধান্ত আমার আত্মমর্যাদায় আঘাত করেছে। তাই ইস্তফা দিলাম।’ইস্তফাপত্রে বিষয়টি উল্লেখ করে অধ্যাপিকা লিখেছেন, ‘আপনাদের এই অগণতান্ত্রিক কাজের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ। তারা দাবি, তিনি বা কলেজ কর্তৃপক্ষের কেউ চাঁদনিকে বলেননি যে হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না। প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটকের একটি কলেজের ছাত্রীদের হিজাব নিষিদ্ধের পর ভারতজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে হাইকোর্টে রিটও করা হয়েছে। গত সপ্তাহে এই রিটের শুনানি শুরু হয়েছে।