সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সংকট সমাধানে পুতিনকে আলোচনার প্রস্তাব ইউক্রেনের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চলমান সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি না রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট কি চান, তাই আমি একটি আলোচনায় বসার প্রস্তাব করছি।’

এদিকে মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়া আলোচনার জন্য স্থান বেছে নিতে পারে।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে ইউক্রেন শুধুমাত্র কূটনৈতিক পথ অনুসরণ করবে।’

তবে এ বিষয়ে ক্রেমলিন থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শনিবার পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা ইউক্রেনে একটি পূর্ণ সামরিক সংহতির নির্দেশ দেয়ার কয়েক ঘন্টা পর জেলেনস্কি এসব কথা বলেন।

পশ্চিমা নেতারা ক্রমবর্ধমান ভয়ানক সতর্কবার্তা দিয়েছেন যে, রাশিয়া তার প্রতিবেশির উপর আক্রমণ আসন্ন বলে মনে হচ্ছে।

কয়েক দিনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কায় জার্মানি এবং অস্ট্রিয়া তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যেতে বলেছে। জার্মান বিমানবাহী সংস্থা লুফথানসা রাজধানী কিয়েভ এবং ওডেসার ফ্লাইট বাতিল করেছে।

কিয়েভে ন্যাটোর লিয়াজোন অফিস জানিয়েছে, তারা কর্মীদের ব্রাসেলস এবং পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তরিত করছে।