সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

৭৭ বছরের মধ্যে ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের শঙ্কা বরিসের

অনলাইন ডেস্ক :

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ধারণা, ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া। সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বরিস বলেন, সব ইঙ্গিত থেকে মনে হচ্ছে যে তাদের পরিকল্পনার কিছু ইতোমধ্যে হয়তো শুরুও হয়ে গেছে। প্রধানমন্ত্রী বরিসের মতে, রাশিয়া একটা অভিযান শুরু করবে। আর এটি হবে ইউক্রেনের রাজধানী কিয়েভকে কেন্দ্র করে। মানুষকে বুঝতে হবে যে এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটবে। জার্মানির রাজধানীতে দুই দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর এক ফাঁকেই তিনি বিবিসিকে এই কথাগুলো বলেন। রুশ হামলা আসন্ন কিনা এমন প্রশ্নের জবাবে আরও বলেন, আমি ভয় পাচ্ছি যে প্রমাণগুলোই ইঙ্গিত দেয়। সত্যিটা হলো সব ধরনের আলামতের ইতোমধ্যে কিছু শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সবশেষ জানিয়েছে, ইউক্রেন সীমান্তকে ঘিরে ১ লাখ ৬৯ হাজার অথবা ১ লাখ ৯০ হাজার সেনা অবস্থান করছে। এই সংখ্যায় পূর্ব ইউক্রেনের বিদ্রোহীরাও অন্তর্ভুক্ত। পূর্ব ইউক্রেনে সম্প্রতি মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সরকারি বাহিনীর সংঘাতের ঘটনা ঘটেছে। এতে ইউক্রেনের এক সেনা নিহতের খবর দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।