সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অনাস্থা ভোটে পার পেলেন কানাডার ট্রুডো

অনলাই্ন ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে পার্লামেন্টে দেয়া বুধবারের অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন। এর মধ্যদিয়ে তিনি এই গ্রীস্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়ালেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। গত এপ্রিলে এ বাজেটের প্রস্তাব দেয়া হয়। বাজেটটির আওতায় তিন বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার (৬৯ বিলিয়ন ইউরো) ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়।
রক্ষণশীল বিরোধী দল ট্রুডোর বিপক্ষে ভোট দেয়। তিনি নি¤œ কক্ষের অপর তিনটি ছোট ব্লকের সমর্থনের সুবাদে এ যাত্রায় রক্ষা পেলেন।
গত এপ্রিলে শুরু হওয়া ২০২১-২০২২ সালের বাজেটের এখন অবশ্যই সিনেটের অনুমোদন নিতে হবে। গ্রীস্মকালীন ছুটির প্রাক্কালে শুক্রবার এ বাজেটের আনুষ্ঠানিকতা আশা করা হচ্ছে।