সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ভারতে ফের দৈনিক শনাক্ত ও মৃত্যু বাড়ল

নিউজ ডেস্ক :
ভারতে তিন মাস পর সর্বনিম্ন দৈনিক শনাক্ত পাওয়ার পর থেকে পরপর দুই দিন ধরে নতুন রোগী বেড়েছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৫৪০৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় আরও ১৩২১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২৬৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল; যা ৯১ দিনের মধ্যে সর্বনিম্ন ছিল। তারপর থেকে গত দুই দিন ধরে শনাক্ত নতুন রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বুধবার ৫০ হাজারের চেয়ে বেশি রোগী শনাক্তের পর বৃহস্পতিবার তার চেয়ে ছয় দশমিক তিন শতাংশ বেশি আক্রান্ত পাওয়া গেছে।

বুধবার যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে শনাক্ত রোগীর সংখ্যায় তিন কোটির উদ্বেগজনক মাইলফলক পার করে ভারত। এখন দেশটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৮২ হাজার ৭৭৮ জনে।