সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেনের রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বেজে ওঠে জরুরি সাইরেন। এর পরের দৃশ্য এমন শহরজুড়ে যেন শুরু হয় গাড়ির স্রোত। একটি এক্সপ্রেসওয়েতে দেখা যায় আটকা পড়েছে অসংখ্য গাড়ি। কিয়েভ ছেড়ে পালাচ্ছেন শহরের বাসিন্দারা। খবর বিবিসির। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে প্রথম গোলাবর্ষণ শুরু হয় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিওর বরাতে বিবিসি জানিয়েছে, কিয়েভের বাসিন্দাদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানান, তাঁরা বোমা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছুটছেন। ভবনের বেসমেন্টে আশ্রয় নিচ্ছেন অনেকে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে জানিয়েছেন কিয়েভের রাস্তায় লোকজন নেই বললেই চলে। অনেক জায়গায় লোকজন এটিম বুথের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। লুক হার্ডিং টুইট করেছেন, ‘কিয়েভে আমাদের বেসমেন্ট এখন ছোট ছোট শিশুসহ তাদের পরিবারের লোকজনে ভরা। শিশুরা হাতে রঙিন বই ধরে রয়েছে। হৃদয়বিদারক সে দৃশ্য।’