সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দেড় লাখ ইউক্রেনীয় প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে: জাতিসংঘ

রাশিয়ার আগ্রাসনের মুখে প্রায় দেড় লাখের বেশি ইউক্রেনীয় প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) শনিবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের পর অন্তত দেড় লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্যান্য প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে। তাদের কেউ রাতের মধ্যে বহু মাইল হেঁটে, কেউ ট্রেন, গাড়ি বা বাসে করে দেশ ত্যাগ করেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র জং-আহ ঘেডিনি-উইলিয়ামস বলেছেন, ‘সংখ্যা এবং পরিস্থিতি মিনিটে মিনিটে পরিবর্তিত হচ্ছে। কমপক্ষে এক লাখ ৫০ হাজার মানুষ পালিয়ে গেছে। এছাড়া ইউক্রেনের ভেতরে অনেকে বাস্তুচ্যুত হয়েছে।

যুদ্ধ দীর্ঘমেয়াদে হলে ৪ মিলিয়ন ইউক্রেনীয় নাগরিক পালিয়ে যেতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

—-ইউএনবি