সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জাপানের ধনকুবের মিকিতানি ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন ডলার দানের ঘোষণা দিয়েছেন

অনলাইন ডেস্ক :

জাপানের ধনকুবের হিরোশি ‘মিকি’ মিকিতানি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ’ হিসাবে অভিহিত করে রবিবার বলেছেন, তিনি ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার দান করবেন।
ই-কমার্স জায়ান্ট রাকুতেনের প্রতিষ্ঠাতা একটি চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কিকে বলেছেন রাশিয়ান সামরিক আগ্রাসনে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য তিনি ১০০ কোটি ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) দান করবেন।
মিকিতানি বলেন, তিনি ২০১৯ সালে কিয়েভ সফর করেন এবং জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।
চিঠিতে তিনি বলেন, “আমার চিন্তাভাবনা আপনি এবং ইউক্রেনের জনগণের সাথে রয়েছে।” আমি বিশ্বাস করি যে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ইউক্রেনকে অন্যায্য শক্তির পদদলিত করা গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ।”
চিঠিতে তিনি লিখেছেন, “আমি আন্তরিকভাবে আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারবে এবং ইউক্রেনের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরে পাবে।
রাশিয়ান আগ্রাসনের জন্য দেশটির (রাশিয়া) বিরুদ্ধে জাপানসহ বিশ্বব্যাপী ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং ইউক্রেনকে সহায়তার জন্য অনুদান চাওয়া হয়েছে।