সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৬৪ বেসামরিক নিহত: জাতিসংঘ

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে রুশ সেনাবাহিনী প্রবেশের পর এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক হতাহতের কথা জানিয়েছে জাতিসংঘ। আহতদের মধ্যে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি ৫টা পর্যন্ত মানবাধিকার কার্যালয় অন্তত ৬৪ জন নিহতসহ ২৪০ জন বেসামরিকের হতাহতের খবর জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কয়েকহাজার মানুষ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে কয়েকশ’ বাড়ি। সেতু ও সড়ক কামানের গোলায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বাজারের সঙ্গে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে এরইমধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছন এবং ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।