সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

২ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন: জাতিসংঘ

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে দেশটি থেকে প্রতিবেশী অন্যান্য দেশে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআরের হাইকমিশনার টুইটারে বলেছেন, রাশিয়ার হামলার কারণে ইউক্রেন ত্যাগ করা নাগরিকের সংখ্যা অনবরত পরিবর্তিত হচ্ছে। এ বিষয়ে রবিবারের পরবর্তী ভাগে আরেকটি হালনাগাদ তথ্য দেয়া হবে।
শনিবার সংস্থাটির অনুমান ছিল কমপক্ষে দেড় লাখ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়াসহ অন্যান্য দেশে পালিয়ে গেছেন।
পোল্যান্ড সরকার শনিবার জানায়, গত ৪৮ ঘণ্টায় এক লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত পাড়ি দিয়েছেন।