সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাশিয়ান কামানের গোলায় ৭০ ইউক্রেনীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক :

রাশিয়ান কামানের গোলায় কিয়েভ ও খারকিভের মধ্যবর্তী শহর অকথারকার একটি সামরিক ঘাঁটিতে ৭০ জন ইউক্রেনেীয় সেনা নিহত হয়েছে।

দেশটির সামি অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্রো জিভিতস্কি টেলিগ্রাম অ্যাপে এ তথ্য জানিয়েছেন।

দিমিত্রো টেলিগ্রামে একটি চারতলা বিল্ডিংয়ের পুড়ে যাওয়া শেলের ছবি পোস্ট করেছেন।

পরে একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন, রবিবার যুদ্ধের সময় অনেক রাশিয়ান সৈন্য এবং কিছু স্থানীয় বাসিন্দাও নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

এদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সোমবার গোলাবর্ষণ করেছে রুশ সামরিক বাহিনী। বেলারুশ সীমান্তে মস্কো-কিয়েভের আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার অভিযোগ করেছে ইউক্রেন। এছাড়া শত শত ট্যাঙ্ক এবং অন্যান্য যানবাহন নিয়ে দেশটির রাজধানী কিয়েভ অভিমুখে এগিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী।