সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এসএসসি ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট শুরু

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড । ঘোষণা অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট শুরু হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, নিবন্ধিত শিক্ষার্থীরা ১৩ এপ্রিল থেকে এসএসসি-২০২২ পরীক্ষার জন্য এবং ৮ জুন থেকে এইচএসসি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে পারবে।

এ বছর পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।

এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে এবং এইচএসসির জন্য সম্ভাব্য তারিখ ১৪ জুলাই।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষায় দুই ঘণ্টা করে সময় পাবেন। শিক্ষার্থীরা এমসিকিইউ উত্তরের জন্য ২০ মিনিট এবং সিকিউ উত্তরের জন্য এক ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে।

সিলেবাস, বিষয় ও বিস্তারিত নম্বর বরাদ্দ জানতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা যথাক্রমে dhakaeducationboard.portal.gov.bd/SSC এবং dhakaeducationboard.portal.gov.bd/HSC এই লিঙ্কগুলিতে যেতে পারেন।

—-ইউএনবি